দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, লুটপাট ও নৈরাজ্যের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার, অধ্যাপক আব্দুস সামাদ, আয়ুব হোসেন খান, মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সংসদ সদস্যদের নিয়ে দেশত্যাগ করেছেন। বর্তমানে বিদেশে বসে উসকানিমূলক বক্তব্য দিয়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। কোনো সরকারপ্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলে তাঁর ফিরে আসার ইতিহাস নেই।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগের আহ্বান জানান বক্তারা।
তাঁরা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার পরিকল্পনা চলছে বলে তাঁরা জানতে পেরেছেন। বিগত ১৭ বছর তাঁরা এ ধরনের কর্মকাণ্ড দেখেছেন। নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে ভোটকেন্দ্র দখল ও ব্যালটে সিল মারতে গেলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
যে আই